খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা
খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডরোথী পাটোয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিবাশীষ দাস।বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সার্বিক কর্মকাণ্ডের প্রতি নজর রাখার মাধ্যমে একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্য ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস, অভিভাবক রঞ্জন কুমার রায়, প্রদীপ সরদার ও দেব রঞ্জন সরকার।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুব্রত গাইন, সহকারী শিক্ষক অসিত গাইন, রবীন্দ্রনাথ গাইন, বিভাস চন্দ্র মণ্ডল, অনুপ কুমার ঢালী, শিক্ষক প্রতিনিধি বিপ্লব থান্দার এবং এসএন কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াজ মোর্শেদ।এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।